সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

নাগরপুরে নতুন বাস সার্ভিস নিয়ে ইউএনওর স্পষ্ট বার্তা; অভিযোগ পেলেই ব্যবস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৮৫ সময় দেখুন
নাগরপুরে নতুন বাস সার্ভিস নিয়ে ইউএনওর স্পষ্ট বার্তা; অভিযোগ পেলেই ব্যবস্থা

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর–ঢাকা রুটে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে ফিটনেসযুক্ত বাস নিয়ে নতুন নামে ‘ঢাকা–নাগরপুর’ সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নাগরপুর বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন,“আমি আমার কথা রেখেছি। ফিটনেসবিহীন বাসগুলোর চলাচল নিষিদ্ধ করেছিলাম। নাগরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ ফিটনেসসম্পন্ন বাস আবার রাস্তায় নামতে পেরেছে।” তিনি জানান, চারাবাগ কাউন্টার থেকে ১০টি ফিটনেসযুক্ত বাস প্রাথমিকভাবে চলাচল শুরু করেছে এবং প্রতিটি বাসের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স তিনি নিজে যাচাই করেছেন। ইউএনও আরও বলেন,“এই বাসগুলো দুই মাস টেস্ট-রানে চলবে। এর মধ্যে কোনো অব্যবস্থাপনা, অভিযোগ বা অনিয়ম পাওয়া গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে— কোনো ছাড় দেওয়া হবে না। কারণ নাগরিক সেবা সর্বাগ্রে।”শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ব্যবস্থার কথাও জানান তিনি।“যেসব শিক্ষার্থীর প্রমাণক থাকবে, তারা ভাড়ায় ডিসকাউন্ট পাবে,” বলেন ইউএনও। তিনি আরও জানান, রাস্তার চলমান কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে আরও উন্নতমানের বাস নাগরপুরবাসীকে উপহার দেওয়া হবে। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, পাকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, নাগরপুর বাস মালিক সমিতির সভাপতি মোঃ লোকমান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন উপলক্ষে স্থানীয় জনসাধারণ নতুন এই সার্ভিসকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর