সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

নাগরপুরে পাবলিক লাইব্রেরি নতুন রূপে; শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৩৩ সময় দেখুন
নাগরপুরে পাবলিক লাইব্রেরি নতুন রূপে; শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি সম্প্রতি নতুন ইন্টেরিয়র ও সৌন্দর্য বর্ধন কাজের পর পাঠকবান্ধবভাবে সাজানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে লাইব্রেরি চত্বরে ফিতা কেটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান লাইব্রেরির সংস্কারকাজের উদ্বোধন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাম্প্রতিক এক যোগে ১৫৮ ইউএনও বদলি ও নতুন পদায়ন তালিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান স্থান পেয়েছেন। তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি হয়েছেন। দায়িত্বের শেষ পর্যায়ে নাগরপুরে এই কাজের উদ্বোধন করায় স্থানীয়রা তাকে অভিনন্দন জানান।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “একটি আধুনিক ও পাঠকবান্ধব লাইব্রেরি গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য ছিল। তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি নাগরপুরবাসীর সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, এলজিইডি উপজেলা প্রকৌশলী তোরাপ আলী, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।লাইব্রেরির নতুন সাজসজ্জা, আলো-আঁধার ব্যবস্থাপনা ও পাঠকবান্ধব পরিবেশ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। তারা জানান, নতুন রূপে সাজানো লাইব্রেরি শিক্ষার্থীদের আরও আকৃষ্ট করবে এবং নাগরপুরে জ্ঞানচর্চার নতুন সম্ভাবনার দরজা খুলবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর