রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএসএলআর প্রযুক্তির লেন্স নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার বাকৃবিতে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ৪ Cristiano Ronaldo leaves one-word comment to viral Instagram reel hailing him as most famous athlete in history | Football News Top Ent News, Aug 1: Kangana Ranaut, Hrithik Roshan’s Online Spat Goes Viral; Salman Khan Cuts Fee By Rs 50 Cr | Bollywood News নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৪০ সময় দেখুন
নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা ওই এলাকার কালাম শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা চলছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২ পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০ পিস—মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রবিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে থানায় আনা হয়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন মুঠোফোনে আমার সংবাদকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom