শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত ‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News

নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় সতর্কতা: কুতুবদিয়ায় অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২১৫ সময় দেখুন
নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় সতর্কতা: কুতুবদিয়ায় অভিযান

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাতের দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বড়ঘোপ বাজার পরিদর্শন করেন। এ সময় নির্ধারিত সময় অতিক্রম করে খোলা থাকা বিভিন্ন দোকান ও বিপণি বিতান বন্ধ করে দেওয়া হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়, আগামীকাল থেকে সন্ধ্যা ৭টার পর কোনো দোকান বা বিপণি বিতান খোলা রাখা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে এ অভিযানের ফলে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom