সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

নির্ধারিত সময়সীমা ২৩ আগস্ট: ব্যবসার নিবন্ধন না নিলে সৌদি প্রবাসীদের সম্পদ বাজেয়াপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৪৩ সময় দেখুন
নির্ধারিত সময়সীমা ২৩ আগস্ট: ব্যবসার নিবন্ধন না নিলে সৌদি প্রবাসীদের সম্পদ বাজেয়াপ্ত


নির্ধারিত সময়সীমা ২৩ আগস্ট: ব্যবসার নিবন্ধন না নিলে সৌদি প্রবাসীদের সম্পদ বাজেয়াপ্ত

নিউজ ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে ২০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশী রয়েছেন, যাদের বেশির ভাগই শ্রমিক। সংখ্যায় কম হলেও এমন অনেক বাংলাদেশী রয়েছেন, যারা বছরের পর বছর কোনো সৌদি নাগরিকের নামে ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে আসছেন। এবার এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজ নামে নিবন্ধনের সুযোগ দিয়েছে সৌদি সরকার। নিবন্ধনের জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন না করলে সম্পদ বাজেয়াপ্তসহ কঠোর শাস্তির বিধান রেখেছে দেশটি। বণিক বার্তা

সৌদির বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি রাজকীয় সৌদি সরকার ‘বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইন’ জারি করেছে। এ আইনের আর্টিকেল ৩ অনুযায়ী সৌদি আরবে বসবাসরত কোনো বিদেশী নাগরিক কোনো সৌদি নাগরিকের সহায়তায় ব্যবসা, বিনিয়োগ, লাভজনক আর্থিক কর্মকাণ্ডে জড়িত থাকলে, যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি সৌদি সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত নয়, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

জরুরি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ আইনের আওতায় সৌদি আরবে বসবাসরত সব বিদেশী নাগরিকের, যারা নিজ অথবা অন্য নামে সৌদি আরবে বিনিয়োগ-ব্যবসা করছেন অথবা লাভজনক আর্থিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, কিন্তু এ ধরনের সরকারি কার্যক্রমের আর্থিক কোনো বৈধতা নেই, তাদের ব্যবসা, বিনিয়োগ অথবা আর্থিক কার্যক্রম ২৩ আগস্টের মধ্যে সৌদি সরকারের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধনের আবেদন করতে হবে। এ সময় অতিবাহিত হলে জেল অথবা জরিমানার পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে সৌদি সরকারের নির্দেশনায়। দূতাবাস কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলরের সেলফোন নম্বরে সংশ্লিষ্টদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেদ্দার বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সেলর মো. আমিনুল ইসলাম বলেন, আইনটি সৌদি আরবে বসবাসকারী সব বিদেশী নাগরিকের জন্য। দেশটিতে অবৈধভাবে যেসব ভিনদেশী ব্যবসা করছেন, সেই ব্যবসাকে বৈধতা দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সৌদি সরকার সংশোধিত আইনে বিদেশী নাগরিকদের অবৈধ ব্যবসা কার্যক্রমের বৈধতার কথা বলা হয়েছে। আইন সংশোধনের পর থেকেই দেশটির সব নাগরিকের কাছে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের দ্রুত নিবন্ধনের জন্য বার্তা দেয়া হয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময়ে যারা নিবন্ধন করবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৩০ জুন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশটির পূর্বাঞ্চলীয় চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল হাকিম আল খালদি ও মহাসচিব আবদুল রহমান আল ওয়াবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ভিশন ২০৩০-এর আওতায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আনীত নতুন বাণিজ্যিক ও বিনিয়োগ নীতিমালা এবং বাণিজ্যিক গোপনীয়তাবিরোধী আইন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত এ সময় সৌদি আরবে বসবাস ও ব্যবসারত বাংলাদেশী অভিবাসীদের নতুন এ আইন, আইনের বাধ্যবাধকতা এবং এর আওতায় ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে চেম্বার অব কমার্সের সহায়তা কামনা করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর