মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

পরীমনিকে যৌন হয়রানি: পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ সময় দেখুন
পরীমনিকে যৌন হয়রানি: পলাতক আসামির বিরুদ্ধে পরোয়ানা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : যৌন হয়রানির অভিযোগে করা চিত্রনায়িকা পরীমনির মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এ সময় পলাতক আসামি শহিদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) এ আদেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েদ উদ্দিন।

এ মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনকে আসামি করা হয়েছিল। গত ১ ডিসেম্বর মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হয়েছে। শুনানি শেষে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েদ উদ্দিন জামিন মঞ্জুর করেন। এদিন আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দেন পরীমনি।

আসামি শহিদুল আলম পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আদালত আগামী ৩ মার্চ পরবর্তী শুনানি তারিখ ঠিক করেন আদালত। তবে এদিন শুনানিতে পরীমনি আদালতে হাজির হননি।

এর আগে গত ১ ডিসেম্বর পরীমনি আদালতে হাজির হয়ে নারাজি দাখিল করেন। ওইদিন শুনানির পর ১৩ ডিসেম্বর আদেশের দিন ঠিক করেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। এরপর দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর