শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল ‘Shubman Gill will not come back’: Ex-India batter makes big T20I captaincy claim | Cricket News বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর প্রস্তাব – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৭০ সময় দেখুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর প্রস্তাব – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির (ব্যাংক, বীমা, এনবিএফআই, টেলিকম ও তামাকজাত ব্যতিত) কর হার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পাশাপাশি শীঘ্রই পুঁজিবাজারে কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেটে তিনি এইসব কথা বলেন।

বিদ্যমান ২৫ শতাংশের কর হার কমিয়ে ২২.৫০ শতাংশ করার প্রস্তাব করেছেন।

বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে গতবারের ৩২.৫০ শতাংশ কর হার কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করেছেন।

এবারের বাজেটে তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি ও মোবাইল ফোন কোম্পানির কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃত্বায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেন সরকার পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে নানা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা হবে। এছাড়া আধুনিক শেয়ারবাজারের বিভিন্ন ইন্সট্রুমেন্টের মধ্যে সুকুক, ডেরিভেটিভস, অপশনসের লেনদেন চালু, ওটিসি বুলেটিন বোর্ড চালু, ইটিএফ চালু এবং ওপেন ইন্ড মিউচ্যুয়াল ফান্ড তালিকাভুক্ত করা হবে।

এছাড়া কর্পোরেট কর হার কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। যা বাস্তবায়নের মাধ্যমে ভালো কোম্পানি শেয়ারবাজারে আসবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom