মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

প্যান্ডামার্টের পণ্য ওয়্যারহাউজিং করবে পেপারফ্লাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
প্যান্ডামার্টের পণ্য ওয়্যারহাউজিং করবে পেপারফ্লাই


গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অনলাইন বাজার প্যান্ডামার্টের পণ্য ওয়্যারহাউজিং করবে ই-কমার্স খাতের সবচেয়ে বড় লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই।

সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আম্বারিন রেজা এবং পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ একটি একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন।

অনলাইন খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডার গ্রোসারি ডেলিভারি সেবা প্যান্ডামার্ট ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ঘরের রোজকার বাজারসহ সকল প্রকার নিত্য প্রয়োজনী পণ্য অনলাইনে অর্ডারের ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকের কাছে পৌছে দিচ্ছে। বর্তমানে রাজধানী ঢাকাসহ ও অন্যান্য বড় শহরজুড়ে ২৫ টি ডার্কস্টোর থেকে পণ্য ক্রেতাদের কাছে পৌছে দিচ্ছে প্যান্ডামার্ট । প্যান্ডামার্ট থেকে ঢাকার ক্রেতারা ২৪ ঘন্টার যেকোন সময় অর্ডার করেই ৩০ মিনিটে পেয়ে যাবেন ডেলিভারি, আর ঢাকার বাইরের এ সেবা মিলছে মধ্যরাত পর্যন্ত।

ফুডপ্যান্ডার পক্ষে এর সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর জুবায়ের সিদ্দিকী, প্যান্ডামার্টের হেড অব অপারেশন্স সালমান রশিদ ও সাপ্লাই চেইন ম্যানেজার রুবিয়া সিদ্দিকা, এবং পেপারফ্লাইয়ের পক্ষে চিফ এক্সেকিউটিভ অফিসার – শাহরিয়ার হাসান, ভাইস প্রেসিডেন্ট -মেজবাউর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার -মাহমুদুল হাসান যোগ দেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে।

দেশজূড়ে ২১৬ টি পয়েন্ট, মহাখালীতে অবস্থিত ৭০,০০০ বর্গ ফুটের বিশাল ওয়্যারহাউজ এবং সম্পূর্ণ নিজস্ব লজিস্টিক সাপোর্ট এর মাধ্যমে সবচেয়ে শক্তিশালী ডেলিভারি নেটওয়ার্ক স্থাপন করেছে প্রযুক্তিখাতের লজিস্টিক প্রতিষ্ঠান পেপারফ্লাই। সম্প্রতি, গ্রাহকের ঠিকানায় ২৪-৭২ ঘণ্টায় যেকোন আকারের পণ্য পৌছে দেয়াসহ কার্গো পরিসেবা চালু করেছে পেপারফ্লাই।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর