মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

প্রতারনা মামলায় ধামাকা শপিং এর সিওও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
প্রতারনা মামলায় ধামাকা শপিং এর সিওও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জন গ্রেপ্তার


প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ২৬শে সেপ্টেম্বর ১১ লাখ টাকার প্রতারণার অভিযোগে ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গি পশ্চিম থানায় মামলা করেন শামীম খান নামের একজন ব্যবসায়ী।

মামলায় তিনি অভিযোগ করেন যে, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে, এমন প্রতিশ্রুতিতে তিনি ১১ লাখ ৫৫ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলেন। এরপর তাকে টাকা ফেরতের চেক দেয়া হলেও একাউন্টে কোন টাকা ছিল না। পরবর্তীতে তিনি অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান।

মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আহ সকালে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। র‌্যাব জানিয়েছে, দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর