বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয় Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’

প্রতিদিনের ডায়েটে যে কারণে ডাল অবশ্যই রাখবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৩০ সময় দেখুন
প্রতিদিনের ডায়েটে যে কারণে ডাল অবশ্যই রাখবেন


লাইফস্টাইল ডেস্ক

পৃথিবীর অনেক দেশেই প্রতিদিনের খাবার তালিকায় ডাল খুবই সাধারন একটি খাবার। আমাদের দেশেও বেশিরভাগ বাড়িতেই একবেলা এমনকি দুইবেলায়ও খাবার টেবিলে ডাল থাকে। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার এমনকি বিকেলের নাস্তায়ও ডালকে বেছে নেওয়া হয়। তবে জানেন কি ডাল কতটা উপকারি! চলুন জেনে নেওয়া যাক ডালের পুষ্টিগুণ সম্পর্কে।

সুস্বাস্থ্যের জন্য খাবারে তিনটি উপাদান থাকা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হলো পর্যাপ্ত পুষ্টি, মানসম্পন্ন প্রোটিন ও ফাইবার। এই তিনটি উপাদানই ডালে পর্যাপ্ত পরিমাণে থাকে। এতে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার যা আমাদের ক্ষুধা নিবারন করে এবং কোলেস্টেরলের মাত্রা কমায়।

প্রতিদিনের ডায়েটে যে কারণে ডাল অবশ্যই রাখবেন

ডালে ক্যান্সার-বিরোধী উদ্ভিদ রাসায়নিক, বিশেষ করে আইসোফ্লাভোনস এবং ফাইটোস্টেরলস রয়েছে। যা ক্যান্সারের ঝুঁকি কমায়। ভিটামিন বি ফোলেট সমৃদ্ধ হওয়ায় ডাল ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পুণরুজ্জীবিত করতে সহায়তা করে। যার ফলে এটি বার্ধক্য রোধে কার্যকর ভূমিকা রাখে।

কোথা থেকে ডাল কিনছেন তা খুবই গুরুত্বপূর্ণ। ডালের সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে একটি বিশ্বস্ত সূত্র থেকে এটি কিনুন। শুধুমাত্র অমসৃণ ডালেই সব ধরনের পুষ্টিগুণ অটুট থাকে।

প্রতিদিন একই ডাল খেলে বিরক্তি চলে আসতে পারে। তাই আপনার খাবার টেবিলে বিভিন্ন ধরনের ডাল রাখতে পারেন। আবার ডাল রান্নায় বৈচিত্রও আনতে পারেন।

সারাবাংলা/এসএসএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর