বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার অনুদান গ্রহণ করলেন দুর্যোগ উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট:: বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ইকোটেক্স লিমিটেডের দেওয়া ৩ কোটি টাকার অনুদানের চেক নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

 

বুধবার (২৫ জুন) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে তিনি এ চেক গ্রহণ করেন।

 

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান উপদেষ্টা ফারুক ই আজম।

 

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪২টি চেক এবং পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্রহণ করেছেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বিন কাশেম, ফিনান্সিয়াল ডিরেক্টর সৈয়দ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর