রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

প্রবাসীদের রেকর্ড রেমিট্যান্স: জানুয়ারির ২৫ দিনেই এলো ২৬১.৮ কোটি ডলার, বৃদ্ধি ৫৬.২%

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৮ সময় দেখুন
প্রবাসীদের রেকর্ড রেমিট্যান্স: জানুয়ারির ২৫ দিনেই এলো ২৬১.৮ কোটি ডলার, বৃদ্ধি ৫৬.২%


দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী স্তম্ভ প্রবাসী আয়ে ফের সুখবর! চলতি ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছে বিপুল ২৬১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২,৬১৮ মিলিয়ন ডলার)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবারের প্রবাহ ৫৬.২ শতাংশ বেশি। ২০২৫ সালের জানুয়ারির প্রথম ২৫ দিনে এসেছিল মাত্র ১৬৭ কোটি ৬০ লাখ ডলার।

অর্থাৎ এবার প্রবাসী বাংলাদেশিরা মাত্র ২৫ দিনেই গতবারের চেয়ে প্রায় ৯৪ কোটি ডলার বেশি পাঠিয়েছেন – যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও মজবুত করবে এবং ডলার সংকট কমাতে বড় ভূমিকা রাখবে।

এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১,৮৮৮.৩ কোটি ডলার (১৮,৮৮৩ মিলিয়ন ডলার), যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৪৩ কোটি ডলার বেশি (গতবার ছিল ১৫,৪৫৩ মিলিয়ন ডলার)।

তথ্যসূত্রঃ বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর