রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

প্রবাসে থাকেন পরিবারের পুরুষেরা, সেই বাড়িতে হামলা-লুটপাট; আতঙ্কে নারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৪০ সময় দেখুন
প্রবাসে থাকেন পরিবারের পুরুষেরা, সেই বাড়িতে হামলা-লুটপাট; আতঙ্কে নারীরা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরের নড়িয়ায় জমিজমা বিরোধের জেরে প্রবাসীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা নারীদের মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। হামলার পর মামলা করলে আবারও নারীদের ওপর নির্যাতনের হুমকি দেওয়ায় আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন পরিবারের সদস্যরা।

গত ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার কেদারপুর ইউনিয়নের আউয়াল ঢালি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার শরীয়তপুর আদালতে চারজনের নাম উল্লেখ করে এবং ১৩-১৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মুনমুন আক্তার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই বাড়ির সামাদ ঢালি, রাসেল ঢালি ও আক্তার ঢালি দীর্ঘদিন ধরে ইতালি ও ওমানে বসবাস করছেন। বাড়িতে মূলত নারী ও শিশুরাই থাকেন। জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘটনার দিন স্থানীয় রাজিব মৃধা ও তামান্না আক্তারের নেতৃত্বে ১৩-১৪ জনের একটি দল ৭-৮টি মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে নারীদের ভয়ভীতি দেখায়। এ সময় রুপা বেগম, নাদিয়া বেগম ও মুনমুন আক্তারকে মারধর করা হয়। পরে ঘরের দরজা-জানালা, স্টিলের আলমারি, ওয়ারড্রব, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়। একপর্যায়ে আলমারির চাবি নিয়ে সেখান থেকে নগদ দুই লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা বলে দাবি করেছেন বাদী।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বাড়ি থেকে চলে যাওয়ার সময় হামলাকারীরা ঘরের বেড়ায় আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি এ ঘটনায় মামলা করলে আবারও এসে পরিবারের নারীদের ওপর নির্যাতন চালানোর হুমকি দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে নড়িয়া থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী নাদিয়া আক্তার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে রাজিব মৃধা ও তামান্নার লোকজন আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। ঘরের মালামাল তছনছ করার পাশাপাশি আট ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা নিয়ে গেছে। যাওয়ার সময় ঘরে আগুন দিয়ে মামলা করলে আবারও নারীদের ওপর নির্যাতন চালানোর হুমকি দিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।

রুপা বেগম বলেন, হামলাকারীদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছি না। নিরাপত্তাহীনতায় বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।

এ ঘটনায় আদালত মামলাটি আমলে নিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর