শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

প্রস্তাবিত বাজেট উন্নয়নমূলক ও পুঁজিবাজারবান্ধবঃ ডিএসই – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৯২ সময় দেখুন
প্রস্তাবিত বাজেট উন্নয়নমূলক ও পুঁজিবাজারবান্ধবঃ ডিএসই – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর ডিএসইর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই মতামত জানানো হয়েছে।

ডিএসর মতে, দেশের অর্থনীতিকে গতিশীল করতে প্রস্তাবিত বাজেটে সরকারের অর্জন ও উদ্ভুত বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে উন্নয়নমূলক ও ব্যবসাবান্ধব যে সু-পরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল বাজেটে প্রস্তাব করা হয়েছে, সে জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।

পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্পোরেট করহার আরও কমিয়ে তালিকাভুক্ত কোম্পানির জন্য ২৫% এর স্থলে ২২.৫০% করায় ডিএসই অভিনন্দন জানাচ্ছে। কর্পোরেট করহার কমানোর ফলে বাংলাদেশের বৃহৎ এবং স্বনামধন্য কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। এছাড়াও সরকার পুঁজিবাজারকে আন্তর্জাতিককরণের লক্ষ্যে নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য আধুনিক পুঁজিবাজারের বিভিন্ন ইন্সট্রুমেন্ট যথা: ট্রেজারি বন্ড, সুকুক, ডেরিভেটিভ, অপশন এর লেনদেন চালু করা, এসএমই ও এটিবি বোর্ড চালু করা, ইটিএফ চালু করা, ওপেন ইন্ড মিউচুয়্যাল ফান্ড তালিকাভুক্ত করা, পুঁজিবাজারের সহায়ক ইকোসিস্টেম ও সার্বিক সুযোগ সুবিধার উন্নয়ন এবং স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যে সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থমন্ত্রীকে আবারো অভিনন্দন জানাচ্ছে।
এছাড়াও, বাজেট বক্তৃতায় স্বাস্থ্য ও কোভিড-১৯ মহামারী মোকাবেলা, কৃষি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্ট, দারিদ্র দূরীকরণ, পল্লী উন্নয়ন, অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ ও নারী ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মাননীয় অর্থমন্ত্রী। দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের অন্যতম মাধ্যম হলো দেশের পুঁজিবাজার। তাই “জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ” শীর্ষক প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজার সরকারের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবে এই প্রত্যাশায় ডিএসই মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর