শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

প্রাভা হেলথ এর বিভিন্ন সেবায় ২০% ডিসকাউন্ট পাবে আলেশাকার্ড গ্রাহকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
প্রাভা হেলথ এর বিভিন্ন সেবায় ২০% ডিসকাউন্ট পাবে আলেশাকার্ড গ্রাহকরা


সম্প্রতি আলেশা কার্ড এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রাভা হেলথ বাংলাদেশ। সকল আলেশা কার্ড হােল্ডারগণ প্রাভা হেলথ এর কন্সালটেশন ফি, মেডিকেল টেস্ট, হেলথ চেক-আপ সহ ঔষধ ক্রয়ে ২০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট সুবিধা পাবেন। আলেশা কার্ড এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানাে হয়, আলেশা কার্ড এর গ্রাহকদের বিশেষায়িত সুবিধা নিশ্চিত করতে প্রাভা হেলথ এর সাথে এই পার্টনারশিপ যা গ্রাহকসেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে আরও নিত্য নতুন পার্টনারদের থেকে আলেশা কার্ডহােল্ডারগণের বিশেষায়িত সুবিধা প্রাপ্তির এমন ধারা অব্যাহত থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলেশাকার্ড লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, ন্যাশনাল সেলস ম্যানেজার মােঃ রিফাত হােসেন, উইং হেড মাে: সাগীর আলী, এবং ব্র্যান্ড এন্ড মার্কেটিং ম্যানেজার মােঃ তারিক আজিজ। এছাড়াও প্রাভা হেলথ এর পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানটির চীফ মেডিকেল অফিসার সিমীন মজিদ আখতার, হেড অব মার্কেটিং এন্ড কর্পোরেট সেলস মােঃ সাফায়াত আলী চয়ন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লোখ্য, সম্প্রতি যাত্রা শুরু করেছে আলেশা কার্ড লিঃ, যা আলেশা হােল্ডিংস লিঃ এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে তিন হাজারেরও বেশি পার্টনারদের কাছ থেকে আলেশা কার্ড হােল্ডারগণ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এক বছর মেয়াদী কার্ডটির ক্রয়মূল্য ৭৯৮০ টাকা। সকল মুক্তিযােদ্ধা ও বীরাঙ্গনা কার্ডটি পাচ্ছেন একদম ফ্রি ও ৬৫ বয়সাের্ধ্ব ব্যক্তিগণ ৫০ শতাংশ ছাড়ে পাচ্ছেন আলেশা কার্ড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর