শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় কর্ণফুলীতে লায়ন মো. হাকিম আলীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়ছে, ইসরায়েলের রাষ্ট্রদূতের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার; উদ্ধার চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল England vs Croatia highlights, FIFA World Cup 2026: FT 4-2, England finish strong after thrilling six-goal opener ঢাবিতে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রেস রিলিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৩০ সময় দেখুন
প্রেস রিলিজ

প্রিয় চট্টগ্রামবাসীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে মার্চ মাস থেকে নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

মেয়র এর সিদ্ধান্ত অনুযায়ী, চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা প্রদানের প্রয়োজন নেই।

কিন্তু সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এ কাজটি সম্পূর্ণ অবৈধ; এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

যদি কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে উক্ত বিষয়ে অবহিত করার অনুরোধ জানান মেয়র মহোদয়। এছাড়া, চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাকে (মোবাইল নং- 01811-803666) অথবা মেয়রের একান্ত সহকারী, মারুফুল হক চৌধুরী (মারুফ)-কে (মোবাইল নং-+880 1894-883020, +880 1819-958860, +880 1743-9014800) মুঠোফোনে এ সংক্রান্ত অভিযোগ জানানোর অনুরোধ জানান মেয়র । এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্লিন, গ্রীন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্যও সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom