রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

বগুড়ায় একদিনে ২৬ জনের প্রানহানি, শনাক্ত ১২৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩২২ সময় দেখুন
বগুড়ায় একদিনে ২৬ জনের প্রানহানি, শনাক্ত ১২৬


ইউনাইটেড নিউজ ডেস্ক:: বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৮ জন ও উপসর্গে আটজন। এ সময় শনাক্ত হয়েছে ১২৬ জনের শরীরে। এ সময় সুস্থ হয়েছেন ১৯৩ জন। সবমিলিয়ে মারা গেছেন ৫৮২ জন।বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

করোনায় মৃতদের মধ্যে বগুড়ার ১০ জন হলেন- বগুড়া সদরের জয়নুল আবেদীন (৭১), মতিউর রহমান (৬০), বজলার রহমান (৭৫) ও বাঁধন চন্দ্র (৬৫), আদমদীঘির মোমেনা খাতুন (৬০), শাজাহানপুরের আবদুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)। মৃত অপর আটজন বগুড়ার বাহিরের জেলার। এদের বগুড়ার মৃত্যুর সাথে যোগ করা হয়নি।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনের শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। মারা গেছেন ৫৮২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৪৮৪ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর