রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৮১ সময় দেখুন
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার


ইউনাইটেড নিউজ ডেস্ক

প্রথম বারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইউনেস্কোর পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনেস্কোর ৪১তম সাধারণ সভায় প্রথমবারের মতো পুরস্কারটি দেওয়া হবে। এ সভাটি এ বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে ইউনেস্কো। সংস্থাটি এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

ইউনেস্কোর এমন নীতিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে অবস্থিত ‘ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’। ইউনেস্কো’র লক্ষ্য ও উদ্দেশ্যকে সমুন্নত রাখতে বাংলাদেশে ইউনেস্কো ক্লাব কাজ করে যাচ্ছে। ইউনেস্কো কর্তৃক এ পুরস্কারের নাম দেয়া হয়েছে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি’।

‘ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন’ এর মহাসচিব ও সাংবাদিক মাহবুবউদ্দিন চৌধুরী বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের কোনো সংস্থা এই প্রথম বঙ্গবন্ধুর নামে এই পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন দর্শনের আন্তর্জাতিকীকরণ এবং বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য ইউনেস্কো পুরস্কার এ মুহূর্তে সবচেয়ে উপযোগী মাধ্যম হবে তাতে কোনো সন্দেহ নেই।

এর আগে ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও ২০১৭ সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ইতিহাসের ‘ঐতিহাসিক দলিল’ স্বীকৃতি প্রদান করেছে।

ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের ১৪টি অঙ্গ সংস্থার মধ্যে অন্যতম। যা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডে জড়িত। জাতি-সমূহের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের সহযোগিতার মাধ্যমে বিশ্বে শিক্ষা বিস্তার, সংস্কৃতি ও বিজ্ঞান চর্চা এবং শান্তি ও নিরাপত্তা আনায়নই হচ্ছে ইউনেস্কোর প্রাথমিক লক্ষ্য। পৃথিবীর ১৯৮ দেশ বর্তমানে ইউনেস্কোর সদস্য রাষ্ট্র।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর