শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ

বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৯ সময় দেখুন
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম!

বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নে চয়ন খানকে হত্যা চেষ্টার ঘটনায়,হত্যাচেষ্টাকারী কুখ্যাত কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাকিব মোল্লা, সহযোগী হাসিব ফকির ও রবিউল মোল্লা গংদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেল ৫ টায় শ্যামপুর-বাকেরগঞ্জ সড়কের দাওকাঠী মাদারিয়া পাড় রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান হাওলাদার, বেল্লাল হাওলাদার, আনছার সিকদার, মাওলানা হাফিজুর রহমান সজীব, মেরী বেগম, নুপুর বেগম

মানববন্ধনে বক্তারা বলেন, দাওকাঠী গ্রামের দুলাল মোল্লার সন্ত্রাসী পুত্র রাকিব মোল্লা, রবিউল মোল্লা ও বেল্লাল ফকিরের পুত্র হাসিব ফকির ২ জুন রাতে একই গ্রামের মোঃ জামাল সিকদারের মেয়ে জামাতা মোঃ চয়ন খানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আহত চয়ন খান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৩ জুন রাতে হত্যাচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়।মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করলেও অপর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা আরো বলেন, রাকিব মোল্লা এলাকার কিশোর গ্যাং লিডার। সে মাদক সেবন ও ব্যবসা করে। রাকিবের বোন সুমাইয়া দেহ ব্যবসা করে। বিভিন্ন লোককে প্রেমের ফাঁদে ফেলে তাদের নামে ধর্ষণ মামলা দেয়। এলাকার কেউ তাদের অন্যায়ের প্রতিবাদ করলে বোনকে দিয়ে তাদের নামে ধর্ষণ মামলা দেয় এবং হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। বক্তারা অবিলম্বে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানান।

উল্লেখ্য মানববন্ধন শেষে নামের আরো দুইজনকে কুপিয়ে জখম করা হয়। আহত আবির খান (২৫) ও আরিফুল খান (৪০) কে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom