শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News

বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ইবিএলের সর্বোচ্চ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ইবিএলের সর্বোচ্চ লভ্যাংশ অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বশেষ বছরের জন্য ঘোষিত ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। যা বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে লভ্যাংশ ঘোষণায় সর্বোচ্চ।

রোববার (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ, গত ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল, যা আজকের এজিএমে অনুমোদন পেয়েছে।

ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ- এম. গাজিউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, আনিস আহমেদ, মুফাকখারুল ইসলাম খসরু, গাজী মো. সাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন এবং আশিক ইমরান; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, কোম্পানী সেক্রেটারী মো. আবদুল্লাহ আল মামুনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যোগ দেন।

সভায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক শেয়ারধারী উপস্থাপিত সকল এজেন্ডা অনুমোদন করেন। কোভিড-১৯ মহামারীর মতো চ্যালেঞ্জের মধ্যেও অর্জিত আর্থিক সাফল্যের জন্য শেয়াধারীদের দ্বারা প্রশংসিত হয় ইবিএল বোর্ড ও ম্যানেজমেন্ট।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৮১১ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৮৪ কোটি ৩৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৫৪৮টি। এর মধ্যে ৩০ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৫ দশমিক ০৬ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের হাতে শূণ্য দশমিক ৬১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৪ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।

গত বছর, ২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৮ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, ২০১৭ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে। আজ (৩১ মে) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom