সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

বিজিবি’র ১৯৬ জন মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধার আদেশ আপিলে বহাল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৮২ সময় দেখুন
বিজিবি’র ১৯৬ জন মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধার আদেশ আপিলে বহাল – Corporate Sangbad



কর্পোরেট সংবাদ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সব সুযোগ-সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে বিজিবি সদস্যদের পক্ষে শুনানি করেন এডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বাসস’কে আদালতের আদেশের বিষয়টি জানান।
তিনি বলেন, রিট পিটিশনারদের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল থাকলো।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপন ১৯৬ জনের ক্ষেত্রে স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ সুবিধা দিতে নির্দেশ দেয়া হয়। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকা’র ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো। এটি চ্যালেঞ্জ করে বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেন, টাঙ্গাইলের সদর উপজেলার বেথবাড়ীর ফজলুল হকসহ ১৯৬ জন পৃথক ৪টি রিট করেন। সূত্র-বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর