বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News

ভার্চুয়াল শুনানিতে জামিন ৫৭ হাজার ৯১৭ আসামির – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
ভার্চুয়াল শুনানিতে জামিন ৫৭ হাজার ৯১৭ আসামির – Corporate Sangbad


আইন-আদালত


কর্পোরেট সংবাদ ডেস্ক : সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনাল হতে ৩৬ কার্য দিবসে ভার্চুয়াল শুনানিতে ৫৭ হাজার ৯১৭ জন আসামি জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার (৭ জুন) সুপ্রিমকোর্টের মুখপাপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে ৬ জুন পর্যন্ত মোট ৩৬ কার্য দিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ১২ হাজার ১৮১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। মোট ৫৭ হাজার ৯১৭ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। তিনি বলেন, এর মধ্যে এই ৩৬ কার্য দিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৯১১ জন।

সুপ্রিমকোর্ট মুখপ ত্র জানান, গতকাল রোববার সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ১৬৯টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এবং ১ হাজার ৫৪৬ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

করোনাভাইরাস মহামারি জনিত সংক্রমণ এড়াতে এবং উদ্ভূত পরিস্থিতিতে শারিরীক উপস্থিতি ব্যতিরেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয়। এ জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ প্রণয়ন করে সরকার। এবং সুপ্রিমকোর্ট প্র্যাকটিশ ডাইরেকশন জারি করে। সে আলোকে ২০২০ সালের মে মাসে প্রথম দফায় অধঃস্তন আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়। পরে করোনা সংক্রমণ কিছুটা উন্নতি হলে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয়। চলতি বছরের মার্চ মাসে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয়। এরপর থেকে দ্বিতীয় দফায় টানা ৩৫ কার্য দিবস ভার্চয়াল বিচার চলেছে। এটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে বলে জানায় সুপ্রিমকোর্ট প্রশাসন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর