বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :

ভূঞাপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৭২ সময় দেখুন
ভূঞাপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯ঘটিকায় সময় উপজেলার পৌর শহরের টেলিফোন অফিস সংলগ্ন রির্পোটার্স ইউনিটির অফিস রুমে উৎসব মুখর পরিবেশে উপজেলা প্রতিনিধি শিপন মিয়ার আয়োজনে ও ভূঞাপুর রির্পোটার্স ইউনিটির সার্বিক সহোযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি খন্দকার খন্দকার সহ-সভাপতি ভূঞাপুর রির্পোটার্স ইউনিটি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শিপন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির  সাধারণ সম্পাদক হাদি চকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান পারভেজ ইভান, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাছান মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহাদী হাসান শিবলী, নির্বাহী সদস্য আব্দুল্লাহ, সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর