শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত ‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News

ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪১৩ সময় দেখুন
ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার মাটিকাটা এলাকায় গোবিন্দাসী বাজারে নিবিড় মেডিকেল এর স্বত্বাধিকার ঔষধ ব্যবসায়ী মন্জরুল ইসলাম (ঠান্ডু)এর বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ঠান্ডু জানান, আমি সহ আমার বউ, দুই ছেলে, মা, সারাদিন ধানের কাজ শেষ করে রাতে খাবার খাওয়ার পর সবার শরীর দূর্বল লাগছিলো তাই সবাই ঘুমিয়ে যাই, কিন্তু সকাল হলেও কেউ জাগনা পাইনা। ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ঘরে থাকা দুটি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা। তাঁর দাবি, রাতের যেকোনো সময় চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানা ইনচার্জ মো: সাব্বির রহমান জানান বলেন, বসতবাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টাঙ্গাইলের ভূঞাপুরে সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom