মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

ভোক্তা অধিদপ্তরের অভিযানে পঁচা মাংস বিক্রির অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৯৯ সময় দেখুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র মাহে রমাদানে নিত্যপণ্যের বাজারে তদারকিতে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে।সোমবার (২রা মার্চ) শহরের পশ্চিম বাজারে অবস্থিত হৃদয় মিট হাউস নামের মাংসের দোকানটিতে পচা মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বন্ধ ঘোষণার মাধ্যমে সিলগালা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকিতে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের ঝুলানো খাসির মাংস ভিন্ন রং ধারণ করা এবং দুর্গন্ধযুক্ত, যা গতকাল জবাই করা হয়। তাদের মাংস পঁচা এই দায় তারা নিতে অস্বীকৃতি জানালে, জেলা প্রাণী সম্পদ অফিসে ল্যাব টেস্ট করানোর জন্য পাঠানো হয়। সেখানে টেষ্টে প্রমাণিত হয় মাংস পঁচা, যা খাওয়ার অনুপযোগী। তাই উক্ত খাসির মাংস লোক চক্ষুর আড়ালে বিক্রি করতে পারে এমন ধারণা থেকে মাটির নিচে পুঁতে রাখা হয় এবং উক্ত অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল আমিন। তিনি আরও বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom