মহানগর গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ ফারুক উল হক পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব নোবেল চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর & পশ্চিম) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর সার্বিক তত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০৯/৬/২০২১খ্রিঃ ১৮:২০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানাধীন বন্দর সিইউএফএল & কাফকো সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি দেশীয় তৈরি এল.জি ও ০৪ রাউন্ড কার্তুজসহ মোঃ আজিজুর রহমান প্রকাশ আজিজ(৪৫) ও সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ(৩২) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ধৃত মোঃ আজিজুর রহমান প্রকাশ আজিজ(৪৫)’র বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।