বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

মাধ্যমিকে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
মাধ্যমিকে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। গত অর্থবছরে বরাদ্দের পরিমাণ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাজেট বক্তৃতার লিখিত দলিলে এই তথ্য উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে এই বাজেট উত্থাপন করেন।

বক্তৃতায় মাধ্যমিক শিক্ষায় বরাদ্দের যে পরিমাণ উল্লেখ করা হয়েছে তার পরিমাণ গত অর্থবছরের তুলনায় ৩ হাজার ৩৬৮ কোটি টাকা বেশি। করোনা মহামারির কারণে মাধ্যমিক শিক্ষায় যে বাড়তি ব্যায়ের খাতগুলো তৈরি হয়েছে এই অর্থ সেখানে খরচ করা হবে।

এদিকে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে। এবারের বাজেট মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom