সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

মির্জাগঞ্জে অপি হত্যা মামলার আসামি গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
মির্জাগঞ্জে অপি হত্যা মামলার আসামি গ্রেফতার – Corporate Sangbad


মোঃ সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার : ২ মাস পরে উদঘাটিত হলো মির্জাগঞ্জে ক্ললেস অপি হত্যার রহস্য। মোঃ সোলায়মান লিমন (২২) নামে হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত মির্জাগঞ্জের চরখালী গ্রামের মোঃ সালাম মুসুল্লির ছেলে ও নিহত অপুর ঘনিষ্ঠ বন্ধু।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) পটুয়াখালী র‍্যাব- ৮ এর কোম্পানি অধিনায়ক মোঃ শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত শনিবার রাত ১০ টার দিকে র‌্যাব-৯, সিলেটের সহযোগীতায় হবিগঞ্জ জেলার শাজাহানপুরের গজপুর গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।

পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মোঃ শহিদুল ইসলাম বলেন, অপি ও লিমন একসাথে গত ৩ বছর ধরে নেশা করতো। ঘটনার দিন অপু, লিমন এবং সাব্বির নামে তিন বন্ধু মিলে বিকেলে বেড়িবাঁধে নেশা করতে যায়। এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় লিমন ফাজলামি করে অপিকে ধাক্কা দেয়। সাব্বির অপিকে উঠানোর চেষ্টা করলো ব্যর্থ হয়। পরে অপুকে স্রোতে নদীর মাঝে ভাসিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে এ বিষয়টি কাউকে না জানিয়ে তারা গোপন রাখে। গ্রেফতারকৃতকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, আসামকি আদালতে পাঠানো হবে।

উল্লেখ, গত ২৮ ডিসেম্বর বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার চত্রা গ্রামের অবসারপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মোঃ আলতাফ হোসেনর ছেলে মোঃ আরিফুর রহমান অপি (২২)। খোঁজাখুঁজি করে না পাওয়া ৩০ ডিসেম্বর থানায় জিডি করেন অপির পিতা। নিখোঁজের ৫ দিন পর ২রা জানুয়ারি পটুয়াখালী সদর থানাধীন চর আকব এলাকায় পায়রা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন তার পিতা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর