সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

মুজিবনগর প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’ র প্রণোদনা ঋণ বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
মুজিবনগর প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’ র প্রণোদনা ঋণ বিতরণ

মেহেরপুর প্রতিনিধি: “এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” – এই স্লোগানকে সামনে রেখে মুজিবনগর উপজেলার কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুজিবনগর পল্লী উন্নয়ন অফিস কার্যালয়ে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার। ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিআরডিবির উপ পরিচালক জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ইউসিসির সভাপতি শাহাবুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জামিল আক্তার সহ বিআরডিবি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ ।
মুজিবনগর উপজেলায় কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত ১০ জন সদস্যদের মাঝে সর্বনিম্ন (৪%) সেবা মূল্যে এক লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট ২২ লক্ষ্য টাকা ঋণ বিতরণ করা হয় । ঋণ গ্রহীতারা বাৎসরিক ৪% সেবা মূল্যে মোট ১৮ টি কিস্তিতে এ ঋণ পরিশোধ করতে পারবে । এই মহামারিতে যেসকল পল্লী উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন এই ঋণ পেয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেটাই সরকারের মূল উদ্দেশ্য ।এই চেক বিতরণে সার্বিক সঞ্চালনায় ছিলেন বিআরডিবি মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জামিল আক্তার ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর