বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

মেহেরপুরে ইউপি সদস্য বিজয় দিবসে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ সময় দেখুন
মেহেরপুরে ইউপি সদস্য বিজয় দিবসে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়নের রাজনগর গ্রামে প্রাইমারি স্কুল মাঠে কম্বল বিতরণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৪ নম্বর ওয়ার্ডের তিন তিনবারের ইউপি সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আরমান আলীর নিজ উদ্যোগে ২৫ শত পরিবারের মাঝে শীতার্ত কম্বল বিতরণ করে।
এসময় বারাদি, মোমিনপুর, কলাইডাঙ্গা, চৌগাছা, পাটকেলপোতা, দরবেশপুর, সিংহাটি, বর্শিবাড়িয়া, হাসনাবাদ, যুগিন্দাসহ ১৫টি গ্রানের ২৫০০শত পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করেন। এছাড়াও
তিনি করোনাকালীন সময়ে নিজ অর্থায়নে গরীব অসহায় ৪ হাজার ৫০০শ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ , দরিদ্র শীতার্থ পরিবারের কম্বল বিতরণ, ৫০০ টাকা করে নগত বিতরন, ঈদ পূর্ব মুহূর্তে সুজি, সেমাই, শাড়ি, চিনি, দুধ, পোলাও চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরনসহ ছেউটিয়া নদীর উপরে বাঁশ দিয়ে একটা ফরাস সাঁকু তৈরি করে দিয়েছেন।
আরমান আলী নবগঠিত বারাদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী আরমান আলী সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার আলী, আওয়ামী লীগ নেতা কাউছারে আলী, আজমত আলী আব্দুল হামিদ, জেলেহার মন্ডল, ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুনুর রশিদ, যুবলীগ নেতা ফারুক হোসেন, জাসুদ আলী, সবদারসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর