সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

রাউজানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
রাউজানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের লিডার গ্রেপ্তার

এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি:-
চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. তারেক (১৬) নামে এক কিশোর গ্যাংয়ের লিডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে গত বুধবার রাত সাড়ে ১১টায় রাউজান পৌরসভার আদালত ভবনের সামনে থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। ধৃত মো. তারেক রাউজান উপজেলা চিকদাইর ইউনয়নের ৯নম্বও ওয়ার্ডের পাঠান পাড়া গ্রামের মো. বারেকের ছেলে। রংমিস্ত্রির হেলপারি করলেও সে কিশোর গ্যাংয়ের লিডার ও অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। তিনি আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টে সোপর্দ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর