সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী শহরের চিড়িয়াখানার মোড়ে শুরু হয়েছে, সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা । আজ ২৬/১১/২৫ ইং তারিখ সকাল ১০ টার সময় এই মেলার উদ্বোধন করেন, মাননীয় প্রধান অতিথি, জনাব ড. বজলুর রশীদ ( রাজশাহী বিভাগীয় কমিশনার) । ব্যপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে এই মেলার উদ্বোধন করা হয় ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জেলা প্রশাসক , আফিয়া ইসলাম। জনাব, আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, রাজশাহী । ফারজানা ইসলাম পুলিশ সুপার, রাজশাহী ।

প্রথমে কোরআন তেলোয়াত এর মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় ।কয়েক জন উদ্যোক্তা শুভেচ্ছা ব্যক্তব্য দেন । তারপর বিশেষ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। সব শেষে প্রধান অতিথি মাননীয় রাজশাহী বিভাগীয় কমিশনার, জনাব ড. বজলুর রশীদ ব্যক্তব্য দেন । তিনি বলেন, আমিষ শক্তি, আমিষই বল । প্রাণিসম্পদ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে । নতুন নতুন উদ্যোক্তাদের এই প্রাণিসম্পদ কে নিয়ে বানিজ্যিক ফার্ম করে দেশকে সমৃদ্ধ করতে হবে । অনুষ্ঠান শেষে পুরো মেলা ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার।
মেলায় অনেক গুলো ছোট ও বড় ষ্টল রয়েছে । সন্ধ্যার পর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর