গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো.আকবর আলী (৭০) দাফন সম্পন্ন হয়েছে।সোমবার (১২ জুলাই ) সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান এলাকায় তার দাফন সম্পন্ন হয়। দাফনের আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও সদর থানার পুলিশ ফোর্স।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্যগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।অসুস্থতাজনিত কারণে গতকাল সন্ধ্যায় নিজ বাসায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মো.মোঃআকবর আলী।