রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৬৪ সময় দেখুন
লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

মু. সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। এ বছর জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী।

তবে জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার একেবারে শূন্য। এর মধ্যে লক্ষ্মীপুর শহরের ক্যামব্রিজ সিটি কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করতে পারেনি।

লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ছয়জনই ফেল করেছে। সদরের কুশাখালীর বীর মুক্তিযোদ্ধা ডা. মমতাজ উদ্দিন আলোকিত কলেজে তিনজন, কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যলায় অ্যান্ড কলেজ থেকে দুইজন এবং ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে সাতজন অংশ নিয়ে কেউ পাস করেনি।

২০ শতাংশের নীচে ফলাফল করেছে ৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে সদরের টুমচর আসাদ একাডেমি ও কলেজে পাসের হার ৭.৬১ শতাংশ, দালালবাজার কলেজে ১৬.৩০ শতাংশ, পৌর আইডিয়াল কলেজ ১০.০৮ শতাংশ, চন্দ্রগঞ্জের দত্তপাড়া কলেজ ১৩.৪৫ শতাংশ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ১৮.৭২ শতাংশ, মান্দারীর জিল্লুর রহিম কলেজ ১১.৮১ শতাংশ, জনতা কলেজ ১৪.২২ শতাংশ, কমলনগর কলেজ ৬.৬৭ শতাংশ, তোহায়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ৭.১৪ শতাংশ ফলাফল করেছে।
হতাশজনক ফলাফল করেছে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা। ৯৩৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৩১৫ জন। পাশের হার ৩৩.৫৫ শতাংশ।

ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো ফলাফল করেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যে রামগঞ্জের ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমিতে পাসের হার ৯৮.৪৬ শতাংশ, রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী ৯৮.৯২ শতাংশ, হায়দরগঞ্জ মডেল কলেজ ৯০.৩৮ শতাংশ, হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেরনেছা গালর্স স্কুল অ্যান্ড কলেজে ৮২.৩৫ শতাংশ, রামগতির আস সালাম মডেল গালর্স কলেজে ৮৮.২৪ শতাংশ, সদরের ন্যাশনাল আইডিয়াল কলেজে ৮৮.৮৯ শতাংশ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজে ৭৭.২৫ শতাংশ পাস করেছে। এর মধ্যে সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর