শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২২৯ সময় দেখুন
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত ৪ বিচারপতির মধ্যে তিন বিচারপতি শপথ গ্রহণ করেছেন। রোববার (৯ জানুয়ারি) সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সকাল পৌনে ১১টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

আজ শপথ নিয়েছেন হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। তবে অসুস্থ থাকায় বিচারপতি এফ. আর. এম নাজমুল আহসান আজ শপথ নিতে পারেননি।

এর আগে হাইকোর্ট বিভাগের এ চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (৯ জানুয়ারি) জারি করা হয়।

নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ০৪ (চার) জন বিচারককে তাঁহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগ করিয়াছেন।

নতুন চারজনকে নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ আদালতে বিচারকের সংখ্যা দাঁড়াল আটজনে।

এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নতুন প্রধান বিচারপতিসহ এখন আপিল বিভাগে দায়িত্বে রয়েছেন আরও তিনজন বিচারপতি। তারা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর