বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪২০ সময় দেখুন
শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ জুন) বিকেলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে ও জেলা যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে কেন্দ্রীয় যুবদলের কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, যুবদলের নতুন নেতৃত্ব দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

অনুষ্ঠানে যুবদলের জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom