রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে : মিতা রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯২ সময় দেখুন
সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে : মিতা রহমান

‘সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের পথে যারা যারা বাধা হয়ে আসবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মেতা রহমান।

তিনি বলেন, ৭১’র ১৬ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হয়েছি, ২৪ এ ফ্যাসীবাদের বিরুদ্ধে বিজয়ী হয়েিছি এবার দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিজয়ী হতে হবে। স্বাধীন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের পতন হয়েছে, সেই বাংলাদেশে নতুন করে কোন মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হতে দেয়া যাবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতি একটি কঠিন সময় অতিক্রম করছে। দেশে বিশৃংলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যে দেশি-বিদেশি নানা এজেন্ট ও চক্র সক্রিয়ভাবে কাজ করছে। চলমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নাই।’

তিনি প্রতিহিংসা মুক্ত ও শান্তিপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে জেবেল রহমান গানি ও গোলাম মোস্তফা ভুইয়ার নেতৃত্বে বাংলাদেশ ন্যাপকে শক্তিশালী করার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এএফ এম শরিফুল আলম, সদস্য মো: লিমন মাহমুদ, মো: সাজ্জাদুল ইসলাম, মো: ইব্ররাহিম, মো: সাকিল আহমেদ, স্বপ্না বেগম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর