বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

সরকারি হাইস্কুলের ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষক বদলির সফটওয়্যার চালু যাচ্ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৩ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলির জন্য বিশেষ সফটওয়্যার জুলাই মাসে চালু হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। 

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) দেশের বিভিন্ন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কাজে আইসিটির ব্যবহার শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নায়েমের পরিচালক প্রফেসর ড. শাহ মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ড. মো. আতিকুল ইসলাম পাঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘প্রত্যেকটি সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট জুলাই মাসে চালু করা হবে। প্রধান শিক্ষকদের তা পরিচালনাসহ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আইসিটি নির্ভর করতে হবে।

তিনি বলেন, একই সাথে বেসরকারি শিক্ষকদের যাবতীয় তথ্যাদি সন্নিবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে। বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্যাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই সকল শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।

নায়েম অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে তিনি সনদ বিতরণ করেন। প্রশিক্ষণে দেশের বত্রিশটি স্কুলের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর