মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫৩ সময় দেখুন
সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার করলডাঙ্গা মৌজায় আদালতের আদেশ ও আইনি নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার করলডাংগা (টেংরাকুড়ী) গ্রামের মোতাবুর রহমানের পুত্র ভুক্তভোগী তরিকুল ইসলাম (৫৩) এই অভিযোগ করেন।

ভুক্তভোগী ও আদালতের মামলার সূত্রে জানা যায়, করলডাঙ্গা মৌজায় ২০৩৪ দাগে ১ একর ৮৪ শতকের মধ্যে সাড়ে ৮১ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন তরিকুল ইসলাম।
অভিযোগ উঠেছে, সাপাহার উপজেলার দিবর ব্রিজ পাড়ার সোলোয়মান এর পুত্র শওকত আলী (৪৮) খাস জমি দাবী করে দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং আম বাগানের গাছ তুলে ফেলে।

এই ঘটনায় ভুক্তভোগী তরিকুল ইসলাম গত ২৩ মে/ ২০২৬ ইং সালে প্রতিকার চেয়ে নওগাঁ মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ২৭৭ পি/২০২৬) দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে ১৪৪/১৪৫ ধারায় সহকারী কমিশনার (ভূমি), সাপাহার কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

তরিকুল ইসলাম অভিযোগ করেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ০৫ জুন (শুক্রবার) বেলা ১১ টার দিকে বিবাদীরা ওই জমিতে বসত বাড়ি নির্মাণের জন্য বাঁশ, খুটি, বেড়া এবং টয়লেটের জন্য রিং-পাট নিয়ে লোকজন সহ নির্মাণ শুরু করে। এছাড়া মামলা করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।

সে সময় নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগী তরিকুল ইসলাম সাপাহার থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নির্মান কাজ বন্ধ করে দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom