বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতের দর বৃদ্ধি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩৫ সময় দেখুন
সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতের দর বৃদ্ধি – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতের দর বৃদ্ধি হয়েছে। অন্যদিকে দর কমেছে ৭ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে দর বেড়েছে ১২.৯ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জীবন বিমা খাতে দর বেড়েছে ৫.৮ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা সিমেন্ট খাতে দর বেড়েছে ৫.৩ শতাংশ।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে দর বেড়েছে ৫.২ শতাংশ, আর্থিক খাতে দর বেড়েছে ৩.৮ শতাংশ, ট্যানারি খাতে দর বেড়েছে ১.৪ শতাংশ, প্রকৌশল খাতে দর বেড়েছে ২.৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দর বেড়েছে ১.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে দর বেড়েছে ১.৪ শতাংশ, ফার্মা খাতে দর বেড়েছে দশমিক ৮ শতাংশ, টেলিকমিউনিকেশ খাতে দর বেড়েছে দশমিক ৬ শতাংশ, সিরামিকস খাতে দর বেড়েছে দশমিক ২ শতাংশ।

অন্যদিকে দর কমেছে ৭ খাতে। খাতগুলো হচ্ছে- পেপার অ্যান্ড প্রিন্টিং, জ্বালানি-বিদ্যুৎ, ব্যাংক, ভ্রমণ, খাদ্য, পাট ও আইটি খাত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর