সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News

সিটি ব্যাংকের মাধ্যমে বিকাশের গ্রাহকরা নিতে পারবেন ক্ষুদ্রঋণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
সিটি ব্যাংকের মাধ্যমে বিকাশের গ্রাহকরা নিতে পারবেন ক্ষুদ্রঋণ


বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে (ই-কেওয়াইসি) বিকাশে যুক্ত হয়েছেন এমন গ্রাহকদের জন্য ডিজিটাল ঋণ চালু করেছে সিটি ব্যাংক। যাঁরা বিকাশ অ্যাপস ব্যবহার করছেন ও নিয়মিত বিভিন্ন ধরনের লেনদেন করেন, তাঁরাই শুধু এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এসব গ্রাহক বিকাশ অ্যাপসের ‘লোন’ বিভাগে কয়েক ক্লিকেই তাৎক্ষণিক ঋণ নিতে পারেন। এ জন্য কোনো নথিপত্র ও নমিনি বা জামিনদার লাগবে না।

সিটি ব্যাংক ও বিকাশের নতুন এই সেবা চালুর মাধ্যমে ডিজিটাল ক্ষুদ্রঋণের যুগে প্রবেশ করল বাংলাদেশ। নানা মানদণ্ডের ভিত্তিতে বিকাশের উপযুক্ত গ্রাহকেরা ৯ শতাংশ সুদে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন মাস।

তবে সবাই এই ঋণ পাচ্ছেন না। বিকাশের লেনদেন পর্যালোচনা করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ধারণ করে দিচ্ছে কারা ঋণ পাবেন। যাঁরা প্রচলিত পদ্ধতিতে কেওয়াইসি সম্পন্ন করে গ্রাহক হয়েছেন, তাঁদের জন্য ই-কেওয়াইসির মাধ্যমে পুনরায় নিবন্ধনের উদ্যোগ নেবে বিকাশ কর্তৃপক্ষ।

সূত্রঃ প্রথম আলো



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর