মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২১১ সময় দেখুন
সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক – Corporate Sangbad


সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহাদাতপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের বিশেষ অভিযানে ২৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২।

গতকাল বিকাল ৩.৪৫ মিনিটে গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মশিপুর গুচ্ছ গ্রামে মোঃ রেজাউল করিম মুকুলের জমির প্রাচীর সংলগ্ন উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ১,৫৩০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী শাহজাদপুর থানার মশিপুর মধ্যপাড়া গুচ্ছগ্রামের মৃত আফছার আলীর ছেলে মোঃ মোতালেব হোসেন (৩৫) ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর