সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২০২ সময় দেখুন
সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী

আহমদ বিলাল খান

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সমর্থিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাথমিক তালিকায় আল্লামা সিরাজুল ইসলাম ফারুকীর নাম প্রকাশ করা হয়েছে। তিনি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী বলেন, উন্নত, সমৃদ্ধ ও আলোকিত ছাতক-দোয়ারাবাজার গঠন এবং শিক্ষা, শান্তি ও সম্প্রীতির সমাজ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে সুনামগঞ্জ-৫ আসনের সম্মানিত জনসাধারণের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এলাকার উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে আপনাদের সহযোগিতা ও ঐক্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করেছে।

আস-সালীম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও দারুস সুন্নাহ লতীফিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহম্মদ আব্দুল বাছিত খান বলেন, সুনামগঞ্জ-৫ আসনে আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী হুজুরকে আনজুমানে আল ইসলাহ মনোনীত করার পর তিনি প্রশংসায় ভাসছেন। সবদিক থেকে এমন যোগ্য প্রার্থী ছাতক-দোয়ারাবাজার বাসী এই প্রথম পেয়েছেন। জনসাধারণ এদেশের স্বাধীনতার পর থেকেই জনপ্রতিনিধিদের ভোট দিয়েই আসছে, এই জনপদের মানুষ এই বছর এমন কাউকে নির্বাচিত করতে চাইবে, যার দ্বারা মানুষের চারিত্রিক অবকাঠামো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় মূল্যবোধ সবকিছুর শৃঙ্খল পরিবর্তন আসবে, তাই এই আসনে এমন এক যোগ্য প্রার্থী প্রয়োজন যিনি আমাদেরকে এরকম দীক্ষা দেবেন। এই জনপদের প্রিয় আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী হুজুর কৃষক-শ্রমিক, গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের সুখ-দুঃখে পরিচিত মুখ হিসেবে দুইটি উপজেলায় এরকম আদবওয়ালা, ইলমওয়ালা ব্যক্তির নেতৃত্বে আসলে দেশ ও জাতি এবং ধর্ম নিরাপদ থাকবে ইনশাআল্লাহ্।

আমরা আশাবাদী, ছাতক-দোয়ারার মানুষ হুজুরকে যথাযথ মূল্যায়ন করবেন। এতদিন সুযোগ্য আলিম উলামা পেলে ভোট দিবেন এই কথা মাঠে ময়দানে আলোচনা হত! এবার সেই সুযোগ এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর