মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সূচকের উথানে চলছে লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪১ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর