শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুগদা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী – Sarabangla মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা প্রতিশ্রুত অর্থায়ন নিয়ে দর-কষাকষি হবে আনতালিয়ায় ইশতেহার বাস্তবায়নে চ্যালেঞ্জ ও বিতর্ক Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী

সেরা রিপোর্টারদের সম্মাননা দিতে ‘নগদ’-ডিআরইউ বেস্ট রিপাের্টিং অ্যাওয়ার্ড ২০২১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
সেরা রিপোর্টারদের সম্মাননা দিতে ‘নগদ’-ডিআরইউ বেস্ট রিপাের্টিং অ্যাওয়ার্ড ২০২১


ঢাকা রিপাের্টার্স ইউনিটির (ডিআরইউ) সবচেয়ে আকর্ষণীয় আয়ােজন বেস্ট রিপাের্টিং অ্যাওয়ার্ড এর ঘােষণা দিয়েছে ডিআরইউ। এবারের আয়োজন ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপাের্টিং অ্যাওয়ার্ড ২০২১’ নামে আয়োজিত হবে। এই আয়ােজনে ডিআরইউ-এর অংশীদার ডাক বিভাগের মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বৃহস্পতিবার ঢাকা রিপাের্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে জনপ্রিয় মােবাইল ফাইন্যান্সিয়াল অপারেটর ‘নগদ’ এবং ঢাকা রিপাের্টার্স ইউনিটি যৌথ আয়ােজনের মাধ্যমে এই ঘােষণা দেয়। এ বছর প্রিন্ট-অনলাইন, টেলিভিশিন ও রেডিও দুই ভাগে ২২টি ক্যাটাগরিতে সেরা রিপাের্টের জন্য পুরস্কার দেওয়া হবে।

দেশের দশ জন সিনিয়র সম্পাদক জমা পড়া রিপাের্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা রিপাের্ট নির্বাচন করবেন। পরে চলতি মাসের শেষ দিকে জমকালাে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে। ঘােষণা অনুসারে সংগঠনের সদস্যদের গত ১ অক্টোবর ২০২০ হতে ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে তাদের প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনােনয়নের জন্য জমা দিতে হবে। রিপাের্ট জমা দেওয়ার শেষ সময় ০৮ অক্টোবর রাত আটটা।

‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মাের্শেদ এলিট এই আয়ােজনে নগদ’-এর যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত আলােকপাত করেন। এ সময় ডিআরইউ-এর সভাপতি মুরসালিন নােমানী, নগদ’-ডিআরইউ বেস্ট রিপাের্টিং অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সােহেলসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

‘নগদ’-ডিআরইউ বেস্ট রিপাের্টিং অ্যাওয়ার্ড ২০২১-এ সম্পৃক্ত হওয়া বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মাের্শেদ এলিট বলেন, ডিআরইউ-এর মতাে সংগঠনের সঙ্গে মিলে এক বছরের সেরা রিপাের্ট নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত থাকা আমাদের জন্য একটি বড় সুযােগ। আমরা এই সুযােগ হাত ছাড়া করতে চাইনি। আমরা সব সময়ই দায়িত্বশীল ও জনকল্যাণকর সাংবাদিকতার পক্ষে। ভবিষ্যতেও আমাদের এই অবস্থান থাকবে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেশের সাংবাদিকতার উন্নয়নে কিছুটা হলেও ভূমিকা রাখবে।

নানান উদ্ভাবন দিয়ে ইতিমধ্যে সাড়া জাগানাে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ইতিমধ্যে ডিআরইউ-এর সকল ধরনের পেমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে। একই অনুষ্ঠানে নগদ’ পেমেন্টের মাধ্যমে ডিআরইউ-এর বার্ষিক সদস্য চাঁদা পরিশােধ করে কার্যক্রমের উদ্বোধন করেন ডিআরইউ-এর সভাপতি মুরসালিন নােমানী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর