বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

‘সোহেল-মোসলেমের দখলদারিত্ব ও তাণ্ডব বন্ধ হোক’—চরবাসীর মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
‘সোহেল-মোসলেমের দখলদারিত্ব ও তাণ্ডব বন্ধ হোক’—চরবাসীর মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটের কুচাইপট্রি ইউনিয়নের কোলচুরি পাতারচর এলাকার সোহেল বেপারীর ও তাঁর বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে চরের বাসিন্দারা মানববন্ধন করেছেন।

রোববার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সোহেল ও তাঁর বাহিনীর হাত থেকে মুক্তি চেয়ে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন কোলচুরি পাতারচর এলাকার বাসিন্দারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বসবাস শরীয়তপুর ও বরিশাল জেলার সীমান্তবর্তী পদ্মা-মেঘনা বেষ্টিত চরাঞ্চলে। এখানকার স্থানীয় সোহেল বেপারী ও তাঁর বড় ভাই মোসলেম বেপারী ও তাদের লোকজন খনন যন্ত্র দিয়ে নদী থেকে দীর্ঘদিন যাবত অবাধে বালু উত্তোলন করছে। ফলে ভেঙ্গে যাচ্ছে নদীর তীর। আমরা বাঁধা দেয়ায় আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। আমাদের মারধর করে জীবন নাশের হুমকি দিচ্ছে। তাই অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। প্রশাসনকে জানালে তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। আমরা তাই নিরাপত্তাহীনতায় ভুগছি।

কোলচুরি পাতারচর এলাকার মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য বাসিন্দারা বলেন, আওয়ামী লীগ আমল থেকে সোহেল, মোসলেম ও তাদের লোকজন ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলেছে। তারা আওয়ামী লীগের লোক হয়েও এই আমলে একই কাজ করছে। আমাদের ফসলিজমি, ঘরবাড়ি দখল করে নিচ্ছে। পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। চুরি ডাকাতি করছে তারা। সোহেল বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর