সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

স্বর্ণ লুটের মামলায় রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
স্বর্ণ লুটের মামলায় রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : ফেনীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শকসহ ছয় কর্মকর্তার বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ব্যবসায়ীকে আটক করে ২০টি সোনার বার লুট করার অভিযোগে করা মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়।

বুধবার (১১ আগস্ট) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন- ফেনী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

ছয় পুলিশ সদস্যকে আজ দুপুরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মনির হোসেন প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। আদালত ডিবির ওসি সাইফুল ইসলামের চার দিন এবং বাকি পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গ্রেপ্তার হওয়া ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুত্র জানিয়েছে।

জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম, তিন এসআই ও দুই এএসআইসহ মোট ছয়জনকে আটক করে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতির মামলা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৮ আগস্ট রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের নিচে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে আটক করে ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় ডিবি পুলিশ। গোপাল কান্তিদাস এ বিষয়ে গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তদের গ্রেপ্তার করে ফেনী মডেল থানা পুলিশ।

গোপাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, ২০টি স্বর্ণের বারের মূল্য এক কোটি ২৪ লাখ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর