বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

[১] ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৫৯ সময় দেখুন
[১] ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন


[১] ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

খালিদ আহমেদ: [২] বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কর্নার উদ্বোধন করেন।

[৩] শনিবার কাউন্সেলর (স্থানীয়) ও দূতালয় প্রধান মোস্তফা জামিল খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] হাইকমিশনের ‘বঙ্গবন্ধু কর্নারটি’ জাতির পিতার জীবন ও কর্মের ওপর দুর্লভ ও ঐতিহাসিক আলোকচিত্র, গ্রন্থ ও প্রকাশনা দিয়ে সুসজ্জিত করা হয়েছে।

[৫] হাইকমিশনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে হাইকমিশনের আয়োজিত অনুষ্ঠান ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।

[৬] তিনি পাকিস্তানের প্রখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে যথাক্রমে ২০১২ ও ২০১৩ সালে প্রকাশিত জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ইংরেজি ও উর্দু সংস্করণ ‘Unfinished Memoirs’ I ‘Adhuri Yadain’ বই দুটি পররাষ্ট্র সচিব ও তার প্রতিনিধি দলের সদস্যদের উপহার দেন।

[৭] ইসলামাবাদে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ১৭তম বিশেষ অধিবেশনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিবের (সিনিয়র সচিব) নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তান সফর করছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর