শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল ‘Shubman Gill will not come back’: Ex-India batter makes big T20I captaincy claim | Cricket News বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি Ranveer Singh’s Father Thanked Poonam Dhillon For Backing Actor Amid Don 3 Row: ‘He Didn’t Deserve It’ | Bollywood News ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

[১] করোনায় ওমানে রাউজানের দু’প্রবাসী ভাইয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
[১] করোনায় ওমানে রাউজানের দু’প্রবাসী ভাইয়ের মৃত্যু


[১] করোনায় ওমানে রাউজানের দু’প্রবাসী ভাইয়ের মৃত্যু

শাহাদাত হোসেন: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ( ৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় ও ওমান সময় ৫টায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

[৩] মৃত দু’ভাই রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ীর ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আক্কাছ উদ্দীন মানিকের আপন বড় ভাই মোঃ আবুল কালাম ( ৬০) ও সেজু ভাই আবুল কাসেম (৫০)।

[৪] পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ওমানে থাকা অবস্থায় ঈদের দিন তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া গেলে ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। প্রায় ২১ দিন হাসপাতালে চিকিৎসায় থাকার পর বৃহস্পতিবার তারা মারা যান। মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পরিবারের লোকজনেরা।

[৫] পরিবারের সূত্রে আরো জানা যায়, আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। তার ছোট ভাই আবুল কাসেম মৃত্যুকালে তিন কন্যা সন্তান রেখে যান। তাদের মৃত্যুতে স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান, ফটিকছড়ি ও মহানগরের বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দরা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। সম্পাদনা: হ্যাপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom