বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

[১] দুই লাখের বেশি বাংলাদেশীর আবেদন যাচাই শুরু করেছে মালয়েশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
[১] দুই লাখের বেশি বাংলাদেশীর আবেদন যাচাই শুরু করেছে মালয়েশিয়া


[১] দুই লাখের বেশি বাংলাদেশীর আবেদন যাচাই শুরু করেছে মালয়েশিয়া

শেখ সেকেন্দার আলী: [২] করোনা মহামারীতে থমকে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার উন্মোচনের পর অনলাইনে চাকরির জন্য দুই লাখের বেশি বাংলাদেশির আবেদন জমা পড়েছে। আর সেই আবেদনের পর এবার যাচাইয়ের কাজ শুরু হয়েছে। দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভাবান এই তথ্য নিশ্চিত করেছেন।

[৩] বৃহস্পতিবার (১০ মার্চ) মালয়েশিয়ার পেনাং প্রদেশে মানবসম্পদ উন্নয়ন কর্পোরেশনের ( এইচআরডি )অফিস উদ্বোধনী অনুষ্ঠানে মানবসম্পদমন্ত্রী এম সারাভানান সাংবাদিকদের জানান, মানবসম্পদ উন্নয়ন করপোরেশনের মাধ্যমে যাচাই-বাছাই শেষে আবেদন কারিদের জন্য বিভিন্ন সেক্টরের জন্য শ্রমিকদের অনুমতি দেওয়া হবে। তিনি আরো বলেন প্রত্যেক শ্রমিকের জন্য মানবসম্পদ উন্নয়ন করপোরেশনের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে।

[৪] সবাইকে প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। আর এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক হিসেবে তাদের অধিকার সম্পর্কে অবহিত করা হবে। এসময় তিনি শ্রমিকদের অতিরিক্ত খরচ নিয়ে আলোচনায় বলেন, মালয়েশিয়ায় আমরা জানব না তাদের দেশে কী ঘটেছে তারা অতিরিক্ত খরচ বহন করে আমাদের দেশে আসার কারণে বিভিন্ন সময়ে আমাদের দেশের তৈরি করা বিভিন্ন পণ্যগুলোতে নিষেধাজ্ঞা আসে।

[৫] আর বিভিন্ন অভিযোগের ফলে পশ্চিমা দেশগুলিতে আমাদের রপ্তানি করা আমাদের পণ্যগুলি অবরুদ্ধ করা হচ্ছে। তিনি বলেন, আজকাল মালয়েশিয়ার কোম্পানিগুলি তাদের বিদেশী কর্মী নিয়োগের জন্য সরাসরি মূল দেশে যেতে পারবে। আমরা চাইনা অতিরিক্ত খরচের জন্য আরো নিষেধাজ্ঞা আরোপ করুক পশ্চিমা দেশগুলো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom